সামান্য বৃষ্টি হলেও কয়েকদিনে প্যাচপ্যাচে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হাওড়া ও হুগলির একাধিক জায়গাতে । বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী