গত বছরের ১৬ সেপ্টেম্বর চক্রবর্তী ও ঘোষ পরিবারে ছিল আনন্দের দিন। সেদিনই পুত্রসন্তানের জন্ম দেন ঋদ্ধিমা। ইংরাজিতে মিষ্টি ছড়া লিখে ছেলের নাম জানিয়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। ধীর, ছেলের এই নামই রেখেছেন তারকা যুগল।
মার্চ মাসেই ছেলে ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারছেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ | আগামী ১৩ মার্চ ঘরোয়াভাবে ধীরের অন্নপ্রাশনের আয়োজন করছেন ঋদ্ধিমা-গৌরব। তার পর ১৬ মার্চ বড় করে অনুষ্ঠানের আয়োজন করছেন। সেদিন পরিবারের সদস্যরা ছাড়াও বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন বলে খবর। এত মানুষকে তো ছবি তুলতে বারণ করা যায় না। তাই অন্নপ্রাশনের অনুষ্ঠানের আগেই ছেলের ছবি প্রকাশ করে দেবেন তারকা দম্পতি।

More Stories
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান