গত কয়েকদিন ধরে টলিপাড়ায় শোনা যাচ্ছিল গুঞ্জন | বনি ও কৌশানির সম্পর্কে নাকি ভাঙতে চলেছে | তবে এইসব গুঞ্জন কে পিছনে ফেলে বনি ও কৌশানি বেশ আছেন |
তবে বেশ কয়েক দিন আগে কৌশানি জানিয়েছিলেন, তিনি আপাতত কয়েকটা দিন একা থাকতে চান | অভিনেত্রীর মতে সম্পর্কে মতের অমিল থাকলে কিছুদিন দূরত্ব বজায় রাখা উচিত | আর একা থাকা উচিত | যাতে নিজেকে চেনা যায় |
তবে একই সঙ্গে বনি জানিয়েছিলেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি বলে কৌশানি রেগে রয়েছেন | সময় সমস্ত কিছু ঠিক করে দেবে বলে আশা অভিনেতার | দীর্ঘ 7 বছরের সম্পর্ক বনি কৌশানির | তবে এবার তাদের সম্পর্কের ভাঙ্গন এর কথা একেবারে ঠিক নয় বলে জানালেন এই জুটি |

More Stories
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান
নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট