শিশির ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিরাপত্তা দেবে সিআরপিএফ। দু’জনের সঙ্গে ২ জন কম্যান্ডো-সহ ১১ জন নিরাপত্তারক্ষী থাকতে পারেন। কেন শিশির ও দিব্যেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা জানা যায়নি। এই বিষয়ে দু’জনের সঙ্গে যোগাযোগ করা হলে দু’জনেই জানান, এই বিষয়ে তাঁরা এখনও কোনও চিঠি পাননি। তবে বিষয়টি শুনেছেন। সূত্রের খবর, এই খবর সামনে আসার পরই রাজ্যের তরফ থেকে ওই দু’জনের নিরাপত্তা প্রত্যাহার করার ভাবনা শুরু হয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার