সম্প্রতি নিজেই রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এমনকী এও জানিয়ে দিয়েছিলেন যে, লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি হতে চান না। সেই আবহেই ফের মিমির প্রার্থী হওয়ার জল্পনা শুরু হয়।
এদিন যখন ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেল, তখন মিমি চক্রবর্তীর ইনস্টা স্টোরিতে দেখা গেল, বন্ধুদের সঙ্গে আড্ডায় তিনি। বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি সানডে।’ টলিউড অভিনেত্রীর চোখেমুখেও উচ্ছ্বাস ধরা পড়েছে।

More Stories
রাজ্যে পালাবদলের আবহে টলিপাড়াতেও পরিবর্তনের ঝড়
দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রণবীর দীপিকা
মঞ্চে সকলের সামনে লাল হিল পরে পাক্কা এক মিনিট নাচতে হল বলিউডের খিলাড়িকে