মালদা: রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে উঠলো তিন কর্মীকে বিরুদ্ধে। ওই তিন কর্মীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।রবিবার রাত্রে আচমকাই ইংরেজবাজার থানার পুলিশ শহরের আই টি আই মোড় এলাকায় হানা দিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায় শহর লাগোয়া আইটিআই মোরে একটি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলত। রবিবার রাত্রে আচমকাই ইংরেজবাজার থানার পুলিশ রেস্টুরেন্টে হানা দিয়ে তিন কর্মীকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী এখানে নোংরা ব্যবসা খুলে বসে ছিল। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। আজ এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তাদের হাতেনাতে ধরে ইংরেজবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়।এই ঘটনা নিয়ে ইংরেজ বাজার থানার পুলিশ তদন্তে নেমেছে।

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী