দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে স্থানীয় মাটির রাস্তা সংস্কার করবার দাবি জানিয়ে কাজ না হওয়ায় রাস্তার মাঝে কচু গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার মামনা এলাকায়। এলাকাবাসীর দাবি একটু বর্ষা হলেই এলাকার একমাত্র রাস্তাটিতে কাদা জমে যায়। যার ফলে এলাকাবাসীর যাতায়াতে সমস্যা হয়। এলাকার ছাত্রছাত্রীরা এই কাদা রাস্তার কারণে স্কুলে যেতে পারেন না বলে এলাকাবাসীর দাবি। পাশাপাশি রোগী নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। গতকাল সকালে সামান্য বৃষ্টিতেই আবার এলাকার একমাত্র রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়লে আজ এই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এলাকার রাস্তায় কচু গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে রাস্তাটিকে সংস্কার করতে হবে প্রশাসনের ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার