সোমবার বীরভূমের রামপুরহাটে সভা করেন শুভেন্দু অধিকারী । সভা মঞ্চ থেকে জেলা তৃণমূল নেতৃত্ব কে হুঁশিয়ার দেন তিনি | রাজ্যে বিরোধী দলনেতার কথায়, “কলকাতায় একটা ভাইপো আছে । এখানে আরও একটা ভাইপো আছে । যে কয়লা -বালি গরু সব খায় । একটা নতুন পাখি হয়েছে। কাজল শেষ খুব উড়ছে | সব থেকে আমাদের নজর রয়েছে” |
পাশাপাশি বিরোধী দলনেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, “বীরভূমের তৃণমূল নেতাদের জন্য ডিসেম্বর মাস ভয়ঙ্কর হতে চলেছে | কেষ্ট পার্থ দের চেয়ে আরো খারাপ হবে অবস্থা” | এইভাবে একের পর এক কথার খোঁচায় বিরোধী পক্ষকে বিধলেন শুভেন্দু অধিকারী | ফের একবার ডেট লাইনের কথা শোনা গেল তার গলায় |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম