ময়নাগুড়ি জর্দা নদীতে তলিয়ে গেলেন এক ব্যাক্তি। বুধবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি মহাকাল পাড়া জর্দা নদীর ঘাটে। নিখোজ ব্যাক্তির নাম বিমল দাস। তার বাড়ি ময়নাগুড়ি সুভাষনগর এলাকাতে৷ জানাগিয়েছে, ওই ব্যাক্তি বাড়িতে মনসা পুজোর সামগ্রি নদীতে ফেলতে জর্দা নদীতে গিয়েছিলেন। তখনই পা হড়কে নদীতে পড়ে যান৷ নদীতে পরে যাবার পর থেকেই নিখোজ তিনি৷ বর্তমানে জর্দা নদীতে জলের স্রোত অত্যন্ত বেশি৷ ফলে ওই ব্যাক্তির দেহ উদ্ধার এখনো সম্ভব হয়নি৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক কর্তারা৷ সিভিল ডিফেন্সের কর্মীদের ঘটনাস্থলে আনা হচ্ছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার