শিলিগুড়িতে পুরো বোর্ড দখল করতে চলেছে তৃণমূল | মেয়র হতে চলেছেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব | শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডে হেরে গেলেন প্রাক্তন মেয়র সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য | প্রায় 300 ভোটে হেরে গিয়েছেন তিনি | সুতরাং শিলিগুড়িতে বোর্ড দখলের পথে তৃণমূল | তিন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন গৌতম দেব |
আপাতত 47 টির মধ্যে 37 টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল | পাঁচটি পেয়েছে বিজেপি | চারটে বাম ও একটি আসন পেয়েছে কংগ্রেস | এবার গৌতম দেবকে শিলিগুড়ি পরবর্তী মেয়র হিসেবে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী