May 16, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

মাদক পার্টি থেকে আটক করা হল সিদ্ধান্ত কাপুরকে

রবিবার বেঙ্গালুরুর একটি মাদক পার্টি থেকে আটক করা হয় শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে | পুলিশের দাবি, মাদকাসক্ত অবস্থায় ধরা পড়েন তিনি | সিদ্ধান্ত কাপড় ছাড়াও আটক করা হয় আরো পাঁচজনকে |

জানা গিয়েছে গতকাল গভীর রাতে বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে চলছিল মাদক পার্টি | সেখানে সিদ্ধান্ত সহ ছিলেন আরো 35 জন | এরপর সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় | জানা গিয়েছে, নারকটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্স ধারায় মামলা করা হয়েছে বলে | সূত্রের খবর, এদিন তাদের আদালতে তোলা হবে |

তবে এ বিষয়ে শক্তি কাপুর জানান, তার ছেলে মাদক নিয়েছেন এ কথা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না | এটা হতে পারে না বলে জানিয়েছেন তিনি |