TORONTO, ON - SEPTEMBER 10: Executive producer Akshay Kumar of "Breakaway" poses for a portrait during the 2011 Toronto Film Festival at the Guess Portrait Studio on September 10, 2011 in Toronto, Canada. (Photo by Matt Carr/Getty Images)
সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, দৈনন্দিন জীবনের অর্ধেকটা সময়ই কেটে যায় কর্মক্ষেত্রে। সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দ করেই হয় দিন গুজরান। ঝাঁ চকচকে কর্পোরেট অফিস কালচার হোক বা সরকারি চাকুরিজীবী, সকলের জীবনের ধারাবাহিকতা কমবেশি একইরকম। বাদ যায় না রূপোলি দুনিয়া সেলিব্রিটিরাও। সম্প্রতি এক রিয়্যালিটি গেম শোয়ের মঞ্চে উঠে এল সেইরকমই এক মজার মুহূর্ত। গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার। আর সেই ভরা মঞ্চে সকলের সামনে লাল হিল পরে পাক্কা এক মিনিট নাচতে হল বলিউডের খিলাড়িকে। তারপরই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল সেই মুহূর্ত। হাই হিল পরে ‘লাল পরী’ গানে অক্ষয় কুমারের উদ্দাম নাচ দেখে তাজ্জব জ্যাকলিন ফার্নান্ডেজ, ভূমি পেডনেকর সহ ফারাহ খান। একইসঙ্গে হিল পরে আক্কির নাচ উপভোগ করেছেন প্রত্যেকে। মজার বিষয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে এক গোপন রহস্য। বলা ভালো নিজের পকেট বাঁচাতেই হিল পরে নৃত্যপ্রদর্শনের চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য হয়েছেন অক্ষয়।

More Stories
দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রণবীর দীপিকা
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী