ভোটের মুখে বড়সড় ভাঙ্গন বিজেপিতে।দুই শতাধিক মানুষ যোগ দিলেন তৃণমূলে।ভোটের বাকি হাতে গোনা আর কয়েকটা দিন তার আগে শুক্রবার বিকালে ধুপগুড়ি ব্লকের মধ্য ডাউকিমারি এলাকার দুশোর বেশি মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
ভোটের কয়েকদিন আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায় ও নির্বাচনী কমিটির চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে দলীয় পতাকা নিয়ে সকলের হাতে তুলে দিয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তারা জানায় দলীয় সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করলেন।মমতা বন্দোপাধ্যায় মানুষের জন্য যে কাজকর্ম করছে তাতে অনুপ্রাণিত হয়ে যোগদান।
এই বিষয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানায় মা মাটি মানুষের উন্নয়নে সামিল হতে দুশোর উপরে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগাদান করলো।বিধানসভা নির্বাচনের জয়ী হয়ে এলাকার সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার