আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা | বেলা বাড়তে মিলেছে রোদের দেখা | তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
আগামী সপ্তাহে বদলাবে আবহাওয়া | বসন্তে বাতাসে উষ্ণতা বেড়েই চলেছে | তবে তীব্র উষ্ণতার মাঝেও কিছুটা হলে এবার মুক্তি মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর | কালবৈশাখীতে ভিজতে পারে রাজ্যে একাধিক জেলা এমনটাই পূর্বাভাস ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম