অ্যাডিনো ভাইরাসের দাপটে চিন্তিত রাজ্যবাসী | তবে এদিন রাজ্যজুড়ে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজভবনে অভিযান করে বিজেপি নেতাকর্মীরা | এদিন সেই অভিযান কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিজেপি নেতাকর্মীদের | আর তাতে হাত কাটলেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পলের | গ্রেপ্তার করা হয় তাকে |
স্বাস্থ্য ভবনের ব্যারিকেট ভেঙে তারা এগানোর চেষ্টা করলে বিধান নগর পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করে | প্রসঙ্গত রাজ্যজুড়ে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে | শুক্রবার 3 শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় হাসপাতালে | জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা কমছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে এমনটাই অভিমত স্বাস্থ্য দপ্তরের | কিন্তু তার পরেও থামছে না শিশুর মৃত্যুর ঘটনা | আর এতে স্বাস্থ্য দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছে রাজ্যের বিরোধী দল |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম