May 21, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বৃষ্টির সম্ভাবনা বাংলায়

বৃষ্টির সম্ভাবনা বাংলায়। কলকাতা-সহ চার জেলা ভিজতে পারে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়েও। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। তার আগে আজ ভোরে ও সন্ধ্যেয় পরিবেশ থাকবে মনোরম। আজ রাতের পর থেকে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে ভোরে ও সন্ধ্যার পর হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। শুক্রবারের পর ফের সামান্য বাড়বে তাপমাত্রা। শনিবারের পর আরও কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ।