সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ফসকে যাওয়ার পর এবার রনবীর কাপুরের হাতে সুবর্ণ সুযোগ | জানা যাচ্ছে, বিরাট কোহলির জীবন কাহিনী নিয়ে হতে পারে তার বায়োপিক | আর সেখানেই দেখা দিতে পারে রণবীর কাপুরকে |
কয়েকদিন আগে যুবরাজ সিংয়ের বায়োপিকের কথা শোনা যাচ্ছিল | আর সেখানে নাকি অভিনয় করবেন আমির খান | বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রানবির কাপুরের হাত ধরে সেই জল্পনা আরো কিছুটা বাড়লো | প্রসঙ্গত, এবছর ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ হয় | সেখানে ম্যাচ উপভোগ করার পাশাপাশি পরবর্তী ছবির প্রচারে এসেছিলেন রনবীর কাপুর | পরনে ছিল নীল রঙের ব্লেজার | আর কন্ঠে ছিল কোহলির কথা। স্টেডিয়ামে দাঁড়িয়ে বিরাট কোহলির কথা বললেন তিনি |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক