রবিবার রাতে সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত জানুরি গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠল। এলাকার তৃণমূল নেতা অভিযোগ করেছেন রাতের অন্ধকারের মধ্যে অবস্থায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ির সামনে ১০ থেকে ১২টি বোমাবাজি করে। ঘটনার পর সোমবার সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, বিজেপির তরফ থেকে এমনটা করা হয়নি। বরং তৃণমূল নেতারাই এলাকায় এসে বাড়ি বাড়ি ভোটারদের ভয় দেখাচ্ছেন। ওরা হারছে এটা বুঝতে পেরেই এমন নানান অভিযোগ তুলছে বিজেপির দিকে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার