বিজেপির জেলা সম্পাদককে মারধরের অভিযোগ উঠলো দুষকৃতকারীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই এ । আক্রান্ত বিজেপি নেতার নাম অভিজিত মুখোপাধ্যায় । আক্রান্তের অভিযোগ গতকাল রাত্রে তিনি মুরারই বাজার সংলগ্ন এলাকার একটি মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরছিলেন । সেই সময় সবজি হাটের কাছে তিনজন দুষ্কৃতকারী তাকে ঘিরে মারধর করে । বিষয়টি জানিয়ে রাতেই মুরারই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি নেতা । ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার