দিনের অধিকাংশ সময়েই আকাশ কালো। মাঝে মঝেই ঝোঁপে বৃষ্টি চলছে রাজ্যের অধিকাংশ জায়গায়। তার মধ্যেই খারাপ খবর হল, ছত্তীসগড় সংলগ্ন এলাকা থেকে ইউ টার্ন নিয়ে নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তা চলেছে বাংলাদেশের দিকে। আপাতত তা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপের অবস্থান বর্তমানে দক্ষিণ ঝড়খণ্ডের উপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস-আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
বৃষ্টি শেষে শীতের আমেজ অনুভব করতে চলেছেন বঙ্গবাসী
চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে