নিম্নচাপের জেরে গত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই | তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্য | বেলা বাড়ার সাথে সাথে বাড়বে অস্বস্তিকর গরম | আজ কলকাতায় রোদের দেখা না মিললেও আদ্রতা জনিত ভ্যাপসা গরম বহাল থাকবে দক্ষিণবঙ্গে | উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা |
তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিকর গরম থাকবে সকাল থেকে । দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি করা হয়নি |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |

More Stories
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন