মালদাঃ-বাইক পাচারকারী এক চক্রকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ।মঙ্গলবার গভীর রাতে মানিকচক থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনা প্রসঙ্গে মানিকচক থানার আইসি জানিয়েছেন,মঙ্গলবার গভীররাতে পুলিশ সূত্রে খবর পাওয়া যায়,পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে বাইক পাচার করে আনা হচ্ছে এই রাজ্যে বিক্রি করার উদ্দেশ্যে।সেই খবর অনুযায়ী অভিযান চালায় মানিকচক থানার পুলিশ।সেই অভিযান চালিয়ে মানিকচক ঘাট থেকে তিন জনকে আটক করেছে পুলিশ, আটক হওয়া তিনজন যুবক ওয়াসিম আলী ও আলমগীর শেখ ধরমপুর গ্রামপঞ্চায়েতের জশরত টোলার বাসিন্দা,এবং শেখ বাসীর ওরফে বয়সী কালিন্দ্রি রাজনগরের বাসিন্দা।তিনজনকেই জেলা আদালতে পাঠানো হয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার