কুমারগঞ্জ: বাংলাদেশে পাচারের আগে ৬০ কেজি গাঁজা উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার ক্রাইম ব্রাঞ্চ পুলিশ। গতকাল গভীর রাতের গোপন সূত্রে হানা দিয়ে দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ এলাকা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৩-৪ লক্ষ টাকা। গাঁজা পাচারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অলক দাস। বয়স ৩৮। বাড়ি কুমারগঞ্জের চাঁদগঞ্জ এলাকায়। ধৃত ব্যক্তি ভুটভুটি করে গাঁজা পাচার করছিল। তার কাছ থেকে মোট ১৬ টি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। যাতে প্রায় ৬০ কেজি গাঁজা ছিল৷ উদ্ধার হওয়া গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল এবং এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার