২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’। সেই সিনেমায় মূল চরিত্রে ছিলেন সুপারস্টার দেব এবং শুভশ্রী । তবে শোনা যাচ্ছে, দেব-রাজ জুটি আবারও ফিরছেন বড় পর্দায়। তবে সব ঠিক থাকলে, এইবারই নাকি সেই খবর সত্যি হতে চলেছে । তাঁদের বড়ো পর্দায় ফেরার একমাত্র কারণ ‘চ্যালেঞ্জ ৩’।
প্রসঙ্গত, ২০১২ সালে রাজ-দেব জুটি আবারও ফিরেছিলেন ‘চ্যালেঞ্জ ২’ নিয়ে। যদিও বা এই সিনেমায় দেবকে দেখতে পাওয়া গেলেও, তাঁর বিপরীতে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাওয়া যায়নি। তার বদলে সিনেমায় ছিলেন অন্য দুই নায়িকা, পূজা বসু এবং ঋত্বিকা সেন।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক