বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আর কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। পূর্বমধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তার সর্বশেষ অবস্থান অনুযায়ী মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থিত। নিম্নচাপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করবে। ক্রমশ এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের স্থলভাগের দিকে অগ্রসর হবে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী থাকবে। বুধবার সকাল পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়বে। প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার