ভারতীয় সংগীত জগতকে শোকে ডুবিয়ে দিয়ে চলে গেলেন ভারতীয় ফিল্ম সংগীতের “মীরা” বাণী জয়রাম | মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর | জানা গেছে কয়েকদিন পরেই ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্র পুরস্কার স্বীকৃতি পেতে চলেছিলেন তিনি |
চেন্নাইয়ে হ্যাডস রোড এপার্টমেন্টে একাই থাকতেন তিনি | জানা গিয়েছে এই দিন সকালে ডোমেস্টিক হেল্পার কাজ করতে এসে দরজার কলিং বেল বাজায় | একাধিকবার কলিং বেল বাজানো সত্বেও সারা পাননি তিনি | এরপর শিল্পীর আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয় |ঘটনাস্থলে আসে পুলিশ | দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় শিল্পী মারা গিয়েছেন | তবে মনে করা হচ্ছে বাড়িতে একা থাকায় কোন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক