পুরো পুজোই বৃষ্টির পূর্বাভাস আছে৷ ভারী বৃষ্টি না হলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ রবিবার উত্তরের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে৷ উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে অষ্টমী-নবমী পর্যন্ত৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত৷
পুজো যত এগিয়ে আসছে, ততই যেন মেঘ জমছে কলকাতার আকাশে৷ রবিবারও ভোগান্তি জারি থাকবে বৃষ্টির৷ ঘূর্ণাবর্তের জেরে রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল৷ তার জেরে শনিবার রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবারও কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে৷ রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মু্র্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতামূলক পরিস্থিতি তৈরি হয়নি৷

More Stories
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন