মালদা: নতুন বাড়ি তৈরির জন্য পুরনো বাড়ি ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বেসরকারি স্কুলের প্রাথমিক শিক্ষকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার মোজমপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ আলিউল শেখ (৩৫)। তাঁর বাড়ি মোজমপুর গ্রামেই। তিনি এলাকারই একটি বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিজের পুরনো বাড়ি ভাঙার কাজে হাত লাগিয়েছিলেন আলিউল। ঘরেই ঝুলে থাকা তারে আচমকা তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার