মা হলেন সোনাম কাপুর | সোমবার সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে সোনামের প্রথম সন্তানের ছবি | গত শনিবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী | সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে নিজেই সুখবর জানান তিনি | এই খবরে খুশির বন্যা নেমে আসে কাপুর পরিবারে | আনন্দে আত্মহারা হয়ে যান অনিল কাপুর |
সোনামকে দেখতে আসেন মা সুনিতা কাপুর | মায়ের কাছে ছেলেকে দেখাতে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী | এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি অভিনেত্রী | সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়া ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে কালো পুলওভারে | তাকে ধরে রয়েছে এক মহিলা | সামনে রয়েছে নবজাতক | সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতে, হাওয়ার গতিতে তা ভাইরাল হয়ে যায় | কাপুর পরিবারে নতুন সদস্য আশায় খুশির মেজাজে দাদু অনিল কাপুর |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক