আজ অষ্টমী কলকাতায় অভিজাত বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো | এই পুজো অভিনেতার রঞ্জিত মল্লিকের তত্ত্বাবধানে হয়ে থাকে । এই দিন তার কন্যা কোয়েল এবং বাকি পরিবারের সদস্যদের সাথে হাতে হাত লাগিয়ে পুজোর কাজে নেমে পড়লেন রঞ্জিত মল্লিক |
কোয়েল যেন এই পুজোর দিনগুলিতে বাকি পাঁচজন সাধারণ মেয়ের মতোই দেবীর আরাধনা মেতে ওঠেন পূজাতে | পরিবারের সবার সঙ্গে একেবারে ঘরোয়া মেজাজে দেখা যায় টলি নায়িকাকে | সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ি দুর্গাপুজোর ভিডিও শেয়ার করে অনুরাগীদের শারদ শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল মল্লিক | সেখানে দেখা যাচ্ছে নাতি কবীর কে নিয়ে কাশর বাজাচ্ছেন রঞ্জিত মল্লিক | কোয়েলের পরনে হলুদ শাড়ি |

More Stories
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান
নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট