গত কয়েকদিন আগে ছেলের রাজ্যের ধুমধাম করে জন্মদিন পালন করলেন পরিমনি | ঠিক তারপরেই বৃহস্পতিবার প্রকাশে আসে রাজ ও পরীমনির কাছে আসার খবর |, এরপর জানা যাচ্ছে যে ইতিমধ্যে পরিমনির ঢাকার বসুন্ধরার বাড়িতে ফিরে এসেছেন রাজ | আপাতত ছেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত তিনি |
সুত্রের খবর, রাজ ফিরে এসেছেন বসুন্ধরার বাসায় | রাজ জানিয়েছেন, “আমি এখন বসুন্ধরার বাসায় | আমিও পরীমনি একসঙ্গে আছি | গত রাতে বাসায় ফিরেছি | ঠিকঠাক আছি, ভালো আছি, বাবুকে সময় দিচ্ছি | রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি | অনেকদিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি | রাজ্য আমাকে কাছে পেয়ে খুব মজা করছে, খেলছে |
প্রসঙ্গত, গত তিন মাস আগে পরীমনির বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান তার স্বামী শরিফুল রাজ । তারপর থেকে প্রকাশ্যে আসে তাদের দাম্পত্য কলহ | এমনকি জানা গিয়েছিল, তাদের বিবাহ বিচ্ছেদের কথা | তবে এর পরে একেবারে উল্টো ছবি ধরা পরল | এবার তবে কি বিচ্ছেদের সিদ্ধান্ত বদল করলেন তারা?

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক