নেট পাড়ায় সব থেকে বেশি ট্রলের মুখে পড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায় | তবে এবার ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন তার একটি ছবি | সেখানে দেখা যাচ্ছে একটি কুকুর ছানাকে কোলে নিয়ে বসে রয়েছেন শ্রাবন্তী । এবং তিনি জানিয়েছেন একটি হাস্কিকে পোষ্য হিসেবে বাড়িতে এনেছেন শ্রাবন্তী । এখন তার জীবনে অনেকটা জুড়ে রয়েছে মিষ্টি কুকুর ছানাটি | এই ছবি পোস্ট করা মাত্রই সেখানে অনুরাগীদের ভিড় চোখে পড়ার মতো |
প্রসঙ্গত, বর্তমানে ছবির শুটিং নিয়ে খুবই ব্যস্ত অভিনেত্রী | তারই মধ্যেই বাড়িতে নিয়ে এলেন নতুন সদস্যকে | আগামীতে বাংলার ডাকাত-সম্রাজ্ঞী দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক