দক্ষিণ দিনাজপুরের পতিরামে বৈদ্যুতিক শকে মৃত্যু হলো বারো বছরের এক কিশোরের। মৃত কিশোরের নাম সজল হালদার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের চক বরম এলাকায়।
জানা গিয়েছে, ওই কিশোর তার মামাবাড়ি পার পতিরাম শিব মন্দির এলাকায় মামাদের সাথেই থাকতো। তার মামা তাকে আজ গরুর খাবারের জন্য বিচালি (খড়) কেটে দিতে বললে, গরমের কারণে ঘর থেকে টেবিল ফ্যান এনে লাগানোর চেষ্টা করলে কোন কারণে সেই ফ্যানটি শর্ট-সার্কিট হয়ে যায়। আর সেই বিদ্যুতের শক লেগে ওই কিশোরের মৃত্যু হয়। ঘটনায় পার পতিরাম এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার