মালদা: নিজের ঘরে গায়ে আগুন লাগিয়ে গায়ে আত্মঘাতী হল এক মহিলা। রবিবার সকালে ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম অলোকা দে (৪৫)। তিনি ইংরেজবাজার শহরের একটি হোটেলে রান্নার কাজ করতেন। মালদা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি সাহাপুরের বাজার পাড়ায়। তাঁর স্বামী দিলীপ দে ভ্যানচালক। দুই ছেলেও বিভিন্ন কাজ করে। এদিন সকালে স্বামী ও ছেলেরা বাইরে কাজে চলে গিয়েছিলেন। সে সময় বাড়িতে একাই ছিলেন অলোকা। সকাল ন’টা নাগাদ প্রতিবেশীরা চিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে দেখে ঘরের ভিতরে দাউ দাউ করে জ্বলছে অলোকার শরীর। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ঘরেই পুড়ে যান তিনি। খবর পেয়ে স্বামী ও ছেলেরা ছুটে আসে বাড়িতে। এরপর দরজা ভেঙে অলকার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন তদন্ত শুরু করা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার