নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। বুধবার এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী থাকবে। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, আজমের, ডোমহা, পেন্ড্রারোড, জামশেদপুর, দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরেকটি নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে।
আজ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উইকেন্ডে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। কমবে বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। রাজ্য থেকে অনেকটা দূরে দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে। সিস্টেমের পরোক্ষ প্রভাবের ফলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার