রাজ্যে দুর্যোগ কবলিত পরিবার গুলির জন্য দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প করবে রাজ্য সরকার | এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সিকিমের আমাদের পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার ক্ষতি হয়েছে | আলিপুর জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় দুর্গত পরিবারের জন্য দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প করা হবে | এই ক্যাম্পে হারিয়ে যাওয়ার রেশন কার্ড বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কার্ড সহ বিভিন্ন নথি দেওয়া হবে” |
প্রসঙ্গত সিকিমের প্রবল ধস ও বৃষ্টির কারণে এবং তিস্তা নদীর বানভাসী ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিংপং বিস্তর ক্ষতি হয়েছে | ফলে সেই বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম