শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাখির চোখ এখন ‘দেবী চৌধুরানী’। খুব শিগগিরিই শুরু হবে ছবির শুটিং। সম্প্রতি ডাকাত রানির লুকে ধরাও দিয়েছেন অভিনেত্রী। পরনে লাল পাড় সাদা শাড়ি। কপালে সিঁদুরে টিপ। ছোট্ট দুল।
শ্রাবন্তীর লুক প্রকাশ্যে আসতেই এই সিনেমা নিয়ে অনুরাগীদের উন্মাদনা স্বাভাবিকভাবেই বেড়ে দ্বিগুণ হয়েছে। আর সেই ছবির শুটিং শুরু হওয়ার আগেই তারাপীঠে পুজো দিলেন অভিনেত্রী। একেবারে মন্দিরের গর্ভগৃহ থেকে ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক