শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা। কিন্তু ঝড়ের কোনও প্রভাব আর নেই তিলোত্তমায়। শুক্রবার বিকেলের আবহাওয়া সংক্রান্ত বড়সড় সুখবর শোনালেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তবে লাল সর্তকতা জারি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় কমলা সতর্কতা জারি। কলকাতায় দিনভর দুর্যোগ অব্যাহত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দিল আলিপুর হাওয়া অফিস।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার