ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো ধূপগুড়ি রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকায়।
জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় সরাইঘাট ট্রেনের আর পি এফ জওয়ানরা ভেমটিয়া এলাকার রেল লাইনের উপর সাধারণ মানুষের ভিড় দেখে বিষয়টি ধূপগুড়ি স্টেশনে জানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি রেল স্টেশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছাতে লাইনের মধ্যে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে।আধিকারিকদের অনুমান ডাউন লাইনের ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।দেহের বিভিন্ন অংশ রেল লাইনের বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখে যায়।রেল সূত্রে জানা যায় কোন মালগাড়ির ধাক্কায় হয়তো এই ব্যক্তির মৃত্যু হতে পারে।তবে তদন্ত না হওয়া পর্যন্ত কোন ট্রেনের সাথে এই ঘটনা ঘটেছে বলা মুশকিল।পরবর্তীতে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া ব্যবস্থা করে রেল পুলিশ।এখন পর্যন্ত অজ্ঞাত পরিচিত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম