মালদা- চুরি যাওয়া নামিদামি কোম্পানির ল্যাপটপ,মোবাইল সহ টোটো ও সাইকেল উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মালদা শহরের মালঞ্চপল্লী এলাকা থেকে উদ্ধার করে সামগ্রী।উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ, ৩ টি বাইক, ৩ টি টোটো, ৩ টি গ্যাস সিলিন্ডার, মোবাইল ৪ টি ও ১৬ টি সাইকেল। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম রাজ সাহা(৩৬)।বাড়ি মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায়।অভিযুক্ত কে মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার