দক্ষিন দিনাজপুর: খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে আজ সকালে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কৈগ্রাম এলাকায় । জানা যায় খেলতে গিয়ে বাড়ির সামনে একটি জলাশয়ে ডুবে তার মৃত্যু হয়। মৃত শিশুটির নাম নন্দী মন্ডল বয়স ২ বছর। শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ শিশুটির মৃত দেহ আনা হয়েছে বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনার তদন্ত করছে বালুরঘাট থানার পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার