মালদা:চায়ের দোকানে বসে আড্ডা মারার প্রতিবাদ করায় আক্রান্ত এক চা বিক্রেতা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত চা বিক্রেতা মোট পাঁচ জনের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত ওই চা বিক্রেতার নাম আরমান সবজি। স্থানীয় গয়েশপুর এলাকায় চায়ের দোকান রয়েছে তার। অভিযোগ চায়ের দোকানে বসে মাঝেমধ্যেই আড্ডা মারতো রহিত সবজি এবং তার বন্ধুরা। প্রতিবাদ করায় এদিন সকালে রহিত সবজি, ভোলা সবজি সহ পাঁচজন তাকে মারধর করে। তার মাথায় গুরুতর চোট পায়। ভেঙে দেওয়া হয় তার চায়ের দোকানও। এই ঘটনার পর আক্রান্ত ওই দোকানদার পাঁচ জনের নামে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার