নিম্নচাপ অনেকটাই সরে গিয়ে এখন তা অবস্থান করছে দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের উপরে। এর ফলে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে | উত্তরবঙ্গে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে । উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর ও মালদায় বৃষ্টি বজায় থাকবে।
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার