১৫ নভেম্বরের পর থেকে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। ১৭ নভেম্বর নাগাদ ওডিশা উপকূলে পৌঁছবে। এর ফলে দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
রাতের পারদ কিছুটা নিম্নমুখী। দিনের তাপমাত্রাতেও সামান্য পতন। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ ডিগ্রির কাছাকাছি পারাপতন হতে পারে। পশ্চিমের জেলায় রাতের তাপমাত্রা ১৭ বা ১৮ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা। বিশেষত পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোরের বা রাতের দিকে উত্তুরে হাওয়ার প্রভাবে হালকা শীতের পরশ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজফফরাবাদে তুষারপাতের সম্ভাবনা।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার