আজ আকাশ পরিষ্কার | তবে একটু একটু করে বাড়ছে প্রতিদিনি তাপমাত্রার পারদ | এরই মধ্যে ধেয়ে আসছে জোড়া নিম্নচাপ | স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর | এই মুহূর্তে বাংলার উপর অবস্থান করছে দুটি নিম্নচাপ | যার জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে | একটি দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে | অন্যটি নিম্ন গাঙ্গেয় সমভূমির উপর | আগামী 5 দিন দার্জিলিং কালিম্পং এর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায় |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 90 শতাংশ |আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম