অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আরজি খারিজ করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি | কলকাতা হাইকোর্টের রায় অস্বস্তি বাড়লো অনুব্রত মণ্ডলের | অর্থাৎ এবার সিবিআই তলব করলে হাজিরা দিতেই হবে অনুব্রত মণ্ডল কে |
গরু পাচার মামলায় 14 ই ফেব্রুয়ারি প্রথম সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডল কে | তবে সেই হাজিরা এড়িয়ে যান তিনি | এরপর 25 ফেব্রুয়ারি আরেকটি নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছিল তাকে | ওই দিন তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি থাকায় হাজিরা দিতে পারিনি | এরপর গত 4 মার্চ অনুব্রত কে নোটিশ পাঠানো সিবিআই এর তরফ থেকে | 15 মার্চ তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল | আর এরই মধ্যে 11 ই মার্চ অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আরজি খারিজ করে দেয় সিঙ্গেল বেঞ্চ |

More Stories
চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক