গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক কিশোরী। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায়। জানা যায় মৃত কিশোরীর নাম অরুণা রায়(১৯)।
যদিও কি কারনে কিশোরী আত্মহত্যা করল তা এখনও পরিষ্কার নয়। বংশীহারী থানার পুলিশ দেহটি উদ্ধার করে প্রথম অবস্থায় রশিদপুর আমিন হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠানো হবে। ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার