শনিবার রাত্রে সাড়ে নয়টায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর মন্ডলের বেলবাড়ি তিন নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠল। বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইদিন রাত্রে মদ্যপ অবস্থায় তাদের অস্থায়ী দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
পাশাপশি স্থানীয় তৃণমূল সমর্থকদের দাবি বিজেপি কর্মী সমর্থকরা রাতে তাদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালিয়েছে । এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল সমর্থক লালন পাল অভিযোগ করে বলেন গতকাল রাতে প্রায় 500 বিজেপি কর্মী সমর্থকরা তার বাড়িতে চড়াও হয়।তাদের হুমকি দেওয়া হয় এবং তার টিনের ঘরের দেওয়ালে একাধিক লাথি মারে তারা। এবং তৃণমূল সমর্থক লালন-পালের ছেলেকে অবিলম্বে তাদের হাতে তুলে দিতে বলে। পরবর্তীতে তৃণমূল সমর্থক লালন পাল হাতজোড় করে অনেক অনুরোধ করলে বিজেপি কর্মী সমর্থকরা সেখান থেকে চলে যায়। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি ও জেলা তৃণমূলের একাধিক প্রথম সারির নেতারা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার