‘নাটের গুরুর’ মাধ্যমে জিতের সঙ্গে টলিউডের ডেবিউ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক | তবে তারপর থেকে আর কখনো পেছনে তাকাতে হয়নি তাকে ।
প্রায় ২ দশক ধরে রাজ করছেন তিনি | টলিউডের তার হিট ছবির তালিকা বেশ দীর্ঘ | কখনো দেব আবার কখনো জিৎ এর মত সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন কোয়েল |
সোমবার ক্যারিয়ারের কুড়ি তম বছরে পা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক | সোশ্যাল মিডিয়া তিনি জানান কেমন ছিল তার প্রথম ছবির শুভ মহরতের প্রথম শট | নায়িকা বলেন, “আমি অনেক ছবি করেছি | কিন্তু নাটের গুরু আমার প্রথম ছবি । তাই চিরকাল আমার কাছে স্পেশাল হয়ে থাকবে এই ছবি” |

More Stories
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান