কানাডা নাগরিকত্ব নিয়ে বিভিন্ন সময় খোঁচা দেওয়া হয়েছে অক্ষয় কুমারকে । অনেকবার তাকে কানাডা কুমারও বলে কটাক্ষ করা হয়েছে | তবে এবার সে বিষয়ে উদ্যোগ নিলেন অভিনেতা অক্ষয় কুমার |
তিনি জানিয়েছেন, “মানুষ জানেই না কেন আমি কানাডার নাগরিক | তবে ভারতে আমার কাছে সবকিছু | জীবনে যা কিছু অর্জন করেছি যা কিছু পেয়েছি তা এই ভারত থেকেই | এবার তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে | মানুষজন না জেনে যখন কোন খারাপ কিছু বলে আমার সম্পর্কে আমার খুব খারাপ লাগে” |
প্রসঙ্গত ১৯৯০ সালের কথা টেনে এনে অক্ষয় বলেন সে সময় একের পর এক ছবি ফ্লপ করেছিল | মনে হয়েছিল এখানে থেকে আমি কিছু করতে পারবো না | সেই সময় কানাডা নাগরিকত্বের আবেদন করি ।

More Stories
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান